সিলেট-সুনামগঞ্জে এনসিপি’র আহ্বায়ক কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সমন্বয় কমিটি বাতিল করে সিলেট ও সুনামগঞ্জে জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৫ নভেম্বর) এই দুই কমিটির তালিকা এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য (দপ্তর সেল) মোহাম্মদ উসামা।
এনসিপি’র সিলেট জেলার ১০১ ও সুনামগঞ্জ জেলার ৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সিলেট জেলা কমিটির আহ্বায়ক হলেন মো. জুনেদ আহমদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিমুদ্দিন সাহান ও সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ।
অপরদিকে, দেওয়ান সাজাউর রহমান চৌধুরীকে এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এ কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম ও সদস্যসচিব রামেন্দ্রু মজুমদার।
এর আগে চলতি বছরের ১৯ জুন সিলেট জেলা ও মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি। ওই দিন নাজিম উদ্দিন সাহানকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যের জেলা কমিটি এবং আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছিলো।
দলীয় নীতিমালা অনুযায়ী নির্ধারিত তিন মাস পরই সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করলো এনসিপি। শীঘ্রই মহানগর কমিটিও ঘোষণা করা হবে বলে জানা গেছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed