Main Menu

আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে : ডা. শফিকুর রহমান

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে। এ নির্বাচনে যাতে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সে ব্যাপারে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিব। মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আমরা দেশবাসীর সেবা করবো। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু লোকদের ভোট দিয়ে ভোটের সদ্ব্যবহার করতে হবে। ভোট একটি পবিত্র আমানত। এ আমানতের সঠিক ব্যবহার করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট নগরীর ময়ূরকুঞ্জ কনভেনশন হলে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের মাঠ পর্যায়ের দায়িত্বশীল ও ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Manual4 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সেক্রেটারী ও হবিগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ মাওলানা আবদুস সালাম আল মাদানী, মহানগর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবদুর রব, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পুর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের প্রমূখ।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত আরো বলেন- জনগণ যদি উপযুক্ত লোককে ভোট দিয়ে নির্বাচন করে তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তের উপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। দলমতের ঊর্ধ্বে উঠে যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ফেব্রুয়ারীতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। এ জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code