সুনামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদের মরদেহ ১৫ মাস পর কবর থেকে উত্তোলন!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ সোহাগ মিয়ার মরদেহ দাফনের ১৫ মাস পর কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত করা হচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে ঢাকায় বিজয় মিছিলে অংশ নেন সোহাগ মিয়া ও তার ভাই শুভ মিয়া। সেই মিছিলে গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ। পরদিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূশফিকীন নূর, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুবেল রহমান, নিহত সোহাগের পিতা আবুল কালাম ও ভাই শুভ মিয়া।
নিহত সোহাগের পিতা আবুল কালাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে তদন্তের সুবিধার্থে আমার ছেলে সোহাগের মরদেহ উত্তোলন করা হচ্ছে। আমি চাই আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি হোক।”
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই আন্দোলনের সময় সোহাগকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে লাশ উত্তোলনের কাজ সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed