জকিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার আসামী ইমরান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে র্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট উপজেলার বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান জকিগঞ্জের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামীরা। একই সাথে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে।
ভিকটিম তাতে রাজি না হলে আসামীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়।
ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরআগে ধর্ষণ মামলার আরেক আসামী শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেফতার করে র্যাব।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed