Main Menu

জকিগঞ্জে যুবদল নেতা এনামুল চিশতী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় যুবদল নেতা হিসেবে পরিচিত। তার পিতা মৃত নূর আহমদ চিশতী ও মাতা নূরুননাহার চিশতী।

পুলিশ জানায়, জকিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে রোববার দিবাগত গভীর রাতে পরিচালিত অভিযানে এনামুল চিশতীকে তার বাড়ির পাশে একটি অফিস থেকে গ্রেফতার করা হয়।

জকিগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন, পূর্বে দায়ের হওয়া একটি মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল চিশতী দীর্ঘদিন ধরে জকিগঞ্জ উপজেলা যুবদলের রাজনীতিতে সক্রিয়। তবে তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল বলে দাবি পুলিশের।

Share





Related News

Comments are Closed