Main Menu

শাহপরাণ মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (র.) মাজারের পুকুর থেকে হারুন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় গভীর কাটা দাগ রয়েছে।

হারুন মিয়া (৩০) সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে- তিনি ওসমানী হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শনিবার (১ নভেম্বর) কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলে আসেন। আজ সকাল ৯টার দিকে শাহপরাণ মাজারের পুকুরে কাউকে পড়ে যেতে দেখে উপস্থিত লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এটি আত্মহত্যা নাকি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক‍্যামেরার ফুটেজগুলো দেখে বিস্তারিত বলা যাবে।

Share





Related News

Comments are Closed