Main Menu

কোম্পানীগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে পর্যটক নিহত, আহত ৫

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পর্যটকবাহী সিএনজি অটোরিকশা ও পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

Manual4 Ad Code

দূর্ঘটনায় পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে।

শনিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ভোলাগঞ্জ পয়েন্টে শাহ্ আরফিন রোড ও হাইওয়ে রোডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। একই সময় শাহ্ আরফিন টিলার দিক থেকে আসা একটি পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা একজন নিহত এবং পাঁচজন আহত হন।

এ ঘটনায় আহতরা হলেন, সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী (২৮)। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জিয়াউল হক (৬৫) সম্রাটের শ্বশুর।

Manual6 Ad Code

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি (নম্বর সিলেট-থ-১২-৫৮৩৯) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসার সাথে সাথে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।

এসময় সিএনজি অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, নিহত জিয়াউল হক পরিবারসহ সিলেটে এসেছিলেন ঘুরতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code