ওসমানীনগরে বাস-কারের সংঘর্ষে বাবা মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন প্রাইভেট কারচালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। তারা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) এবং সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)। স্থানীয়দের সহায়তায় আহত চারজনকেই পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সিলেটগামী প্রাইভেট কারটি দয়ামীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হারুন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার মেয়ে আনিছা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।
দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed