২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছে থাকছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও গত বছরের ন্যায় কৃষি গুচ্ছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
৩১ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত নয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় । এর আগে ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে ভর্তি সংশ্লিষ্ট কার্যক্রম সমাপ্তি বিষয়ে বাকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে শেষ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলরগণ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
Related News
স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ডRead More
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালেরRead More



Comments are Closed