মাদারগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর, নিখোঁজ দুই
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চরভাটিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন— আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তার (৮)। নিখোঁজ রয়েছে— বৈশাখী (১০) ও কুলসুম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ শিশু বিকেলে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শুক্রবার বিকালে ছয় শিশু একসাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
Related News
পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১৮ কোটি ২১ লাখ ৬৯,৫১৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস ২৪ দিনেরRead More
নিখোঁজের ২দিন পর নদীতে মিলল শিক্ষক আদিত্যের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকারRead More



Comments are Closed