জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কের কদমখাল এলাকার শাপলা বিলের প্রবেশমুখে অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি বস্তার ভিতরে থাকা দুইটি কার্টুন থেকে মোট ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তদন্তে পলাতক দুই মাদক কারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed