কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে গাছবাড়ি-হরিপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নারায়নপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী। তিনি নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে গাছবাড়ির উদ্দেশ্যে রওনা দেন ফাতেমা বেগম। পথে গাছবাড়ি-হরিপুর সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিটকে খাঁদে পড়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় দলাইকান্দি গ্রামের শালিক আহমদও গুরুতর আহত হয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত শিক্ষিকার অকাল মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed