মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
প্রবাস ডেস্ক: মালদ্বীপের পর্যটন দ্বীপ সেনটারা গ্র্যান্ড রিসোর্টে ব্রেইন স্ট্রোক করে মো. রাসেল (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শারীরিক অনুশীলনের জন্য জিমে গিয়েছিলেন রাসেল। ব্যায়াম চলাকালে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা তাকে রিসোর্টের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের ফকির বাড়ির প্রয়াত মফিজ উদ্দিন ফকিরের কনিষ্ঠ ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে কোনো সন্তান নেই।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed