সিলেটে টাকা বহনে পুলিশের যে নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগরীতে টাকা বহনের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ এক নির্দেশনা দিয়েছে।
রোববার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সিলেট মহানগর এলাকায় নগদ টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহযোগিতার প্রয়োজন হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নাম্বারটি হচ্ছে- ০১৩২০-০৬৯৯৯৮।
উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের ৩ জন কর্মচারীর কাছ থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়েে গেছে দুর্বৃক্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে ১২ লাখ ৪০ হাজার টাকা ৩ কর্মচারী ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের গাড়ি কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৫টি মোটরসাইকেলে করে ১০ জন ছিনতাইকারী এসে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।
টাকা ব্যাংকে নিয়ে যাওয়া কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ।
Related News
সিলেটে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ফার্মেসীকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফার্মেসির পেছনে খুলে বসা হয়েছিলো ডায়াগনস্টিক সেন্টার। এটিরRead More
৫ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB)Read More



Comments are Closed