মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো.রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় চৌমুহী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগ্রামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো পক্ষই অভিযোগ করেনি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed