Main Menu

শুক্র ও শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ও শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-১)- এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিউবোর বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালা দীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদীঘির পাড়, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ ২)- এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন নিম্নোক্ত ১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো, সিলেট কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বালুচর ফিডারের লাইনের আওতাধীন- বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকাসমূহ। এখানে উল্লেখ্য যে, নিরাপত্তার স্বার্থে উক্ত সাট-ডাউনের সময়কালীন সময় লাইন চালু বলিয়া গন্য হইবে।

নির্ধারিত সময়ের পূর্বে কার্য্য সম্পাদন হইলে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হইবে। সম্মনিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।

Share





Related News

Comments are Closed