হবিগঞ্জে ২২০ বস্তা ভারতীয় জিরাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি এক হাজার টাকা হিসেবে ৬৬ লাখ টাকা।
বুধবার (২২ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্যটি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছালে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি জিরা জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো. আকাশকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed