সুন্দরবনের ট্রাকে ৮০ বস্তা ভারতীয় চা পাতাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় চা পাতার একটি বড় চালান আটক করেছে পুলিশ। জানা যায়, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে আসার পথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ভর্তি চা পাতা আটক করা হয়।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট থানা পুলিশ ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সাতবাক মাদ্রাসার সামনে চেকপোস্ট বসিয়ে এ চোরাচালান আটক করে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, কাভার্ড ভ্যানটিতে ৮০ বস্তায় প্রায় ৪ হাজার কেজি ভারতীয় চা পাতা ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ সময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। ওসি আরও জানান, অনুসন্ধানের পর চোরাচালানের সঙ্গে জড়িত মালিকের নাম সংযুক্ত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed