সিলেটে ভারতীয় কম্বলসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের একটি চেকপোস্ট অভিযানে ২০টি অবৈধ ভারতীয় কম্বলসহ দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস সংলগ্ন ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট সিলেটের গেইটের সামনে এ অভিযান পরিচালিত হয়।
এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী হিমাদ্রী গেইট লক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশের একটি দল। এসআই (নিঃ) শারফিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
তল্লাশির সময় বাস থেকে দুইজন যাত্রীর হেফাজতে থাকা ২০টি অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা (প্রতি কম্বল ৩ হাজার টাকা হিসেবে ধরা হয়েছে)।
আটককৃতরা হলেন ১. মোঃ ইয়াছিন (৩৬), পিতা- গোলাম রহমান, সাং- মোনাটিলা (০৩ নং জাফলং), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট। ২. ইমাম উদ্দিন (১৮), পিতা- তাজু উদ্দিন, সাং- আঙ্গারজুর (০৭ নং নন্দীরগাঁও), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed