বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির এলাকায় ১৭ বছরের এক তরুণীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামের বশর মিয়ার পরিবারে এ ঘটনা ঘটে।
নিহত তামান্না বেগম ওই পরিবারে গৃহপরিচারিকার কাজ করতো। সে মুড়িয়া ইউনিয়নের সারোপার গ্রামের মানিক মিয়ার মেয়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে মরদেহ দাফন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, আত্মহত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed