সিলেটে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ: ডিসি সারোয়ার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আগামী শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ ও একজনের টিকিটে আরেকজন ট্রেনে চলাচল করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে একটি অভিযোগ আছে। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামী ২৪ অক্টোবর শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ উঠতে পারবে না ট্রেনে। আমরা রেলের কর্মরত সবার সঙ্গে বসেছি। আমরা আশা করছি, এনআইডি সংযোজন করায় টিকিট কালোবাজারি অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, আমরা আজকে রেলস্টেশনে এসেছি কারণ শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে যার ফলে মানুষ যেতে পারছে না। আমরা চাই কিছু মানুষ হলেও যাতে তারা ট্রেনে যেতে পারে। সেটা নিয়ে কথা হয়েছে এবং ব্যবস্থাও হয়েছে। যাদের ইমার্জেন্সি তাদের মধ্যে ৫৫ জন যাত্রী যেতে পারবে। এই ইমার্জেন্সি ব্যবস্থা শুধু আজকের জন্য করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed