সিলেটে পল্লী বিদ্যুতের সুইচিং রুমে আগুন, ৫ উপজেলা বিদ্যুৎহীন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুতের সুইচিং কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফেঞ্চুগঞ্জসহ আশপাশের ৫টি উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আতঙ্ক আর দুর্ভোগে রাত কাটায় হাজারো মানুষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার পালবাড়ী এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে রুমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে গেছে।
ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামসুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও কন্ট্রোল রুমের অনেক যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়েছে। ফলে ফেঞ্চুগঞ্জের পাশাপাশি ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
ঘটনার পর রাতভর বিদ্যুৎ না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।
Related News
গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জেরেRead More
সিলেটে আ.লীগ নেতা রনজিতের সভার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যRead More



Comments are Closed