নবীগঞ্জে বাসচাপায় নছিমনচালকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৪০) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট হাজীপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে নজরুল তাঁর নছিমন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি অভিমুখে যাচ্ছিলেন। পথে রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে চাপা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে গোপলারবাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নজরুল মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed