নেত্রকোনায় অসহায়, ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ “প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক” এই স্লোগানকে ধারণ করে সমাজসেবামূলক সংগঠন আর্ন এন্ড লিভ-এর উদ্যোগে অসহায়,দুঃস্থ প্রবীণ ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ অক্টোবর) বিকেলে আর্ন এন্ড লিভ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহযোগিতায় আর্ন এন্ড লিভ এর আয়োজনে নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতী গ্রামে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে ছিলেন আর্ন এন্ড লিভ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সমন্বয়ক ইকবাল হাসান, বিভাগীয় কমিটির সভাপতি নূর মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান ইমন, জনসংযোগ বিষয়ক সম্পাদক হৃদয় রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজে প্রতিবন্ধী, অসহায় ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। কর্মসূচিতে দেড় শতাধিক দুঃস্থ, অসহায় প্রবীণ ও ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed