বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দাসউরা সারংবাড়ী গ্রামের কৃতি সন্তান এমাদ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এমাদ উদ্দিন দীর্ঘদিন ধরে তিলপারা ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ।
তিনি তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরহুমের মরদেহ আসার পর শনিবার আসরের নামাজের পর দাসউরা সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed