Main Menu

সিলেটে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

Manual7 Ad Code

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিলেটের শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থানকালে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ এলাকার পাঁচমাইল বাজারের একটি দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। খবর পেয়ে রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে র‌্যাবের দল ঘটনাস্থলে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃতরা হলেন—বরায়া উত্তরভাগ এলাকার সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), দাড়িপাতন এলাকার আব্দুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০), বরায়া উত্তরভাগ এলাকার মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮) এবং একই এলাকার আব্দুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬)। সবাই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ‘সাফারি’ ও ‘ওয়ানএক্সবেট’সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলত। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে জুয়া খেলার একাধিক আলামত পাওয়া গেছে।

Manual4 Ad Code

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

র‌্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code