হবিগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম স্বপন রায় (৭০)। তিনি রায়পাড়ার শচীন রায়ের ছেলে।
মৃতের চাচাতো ভাই লিটন রায় জানান, কয়েকদিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃত মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যান স্বপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্বপন রায়কে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে তাকে কেউ কিছু জানাননি।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed