Main Menu

গোলাপগঞ্জে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় ৮ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

অভিযানে তিস্তা লাইভ বেকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এবং ফুলবাড়ি ফুড প্রোডাক্টস-কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে বিএসটিআই টিম, বাজার কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা প্রদান করে।

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed