সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক চালানো পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ও ৯ অক্টোবর তারিখে সীমান্তবর্তী একাধিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানগুলো পরিচালনা করে নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি। অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি ও অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে।
এছাড়া, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধারসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
Related News
জকিগঞ্জে ভারতীয় নাগরিক আটক, এনআইডি জালিয়াতির অভিযোগ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টারRead More
সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেরRead More



Comments are Closed