শাবির ২৫ শিক্ষার্থী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গত বছর ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগের মীমাংসিত বিষয়।
সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এ সিদ্ধান্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর কার্যালয়ে তারা জানিয়েছেন।
এরপরও অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ মানেন না এবং দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন তারা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed