সিলেটের লালাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামির লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর ) রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ এলাকা করসনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলার করসনা গ্রামের রুসন মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হামলা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তোয়াজিদুল হক তুহিনের নাম আসামির তালিকায় রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
দক্ষিণ সুরমা থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তোয়াজিদুল হক তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed