আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক বিশ্বের আড়াই শত কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল্লা আরফাত।
এছাড়াও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed