Main Menu

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও আখালিয়া এলাকার বাসিন্দা ফরহাদ বক্সকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে সিলেটের জালালাবাদ থানা-পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফরহাদ বক্স ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে।”

তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ফরহাদ বক্সের গ্রেফতারের পর স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। দলীয় নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নগর রাজনীতিতে সক্রিয় ছিলেন।

জানা গেছে, ফরহাদ বক্স একসময় ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরে মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি।

পুলিশ জানিয়েছে, তাঁকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed