Main Menu

সিলেটে মাতলামির প্রতিবাদ করায় হামলা, আহত ১

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পূজা মন্ডপে মদ্যপান করে মাতলামির প্রতিবাদ করায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন জালালাবাদ থানাধীন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল।

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় তিনি অভিযোগটি দায়ের করেন।

Manual5 Ad Code

অভিযোগে উল্লেখ করেন, নগরীর পল্লবী আবাসিক এলাকার ব্লক এ, লামাবাড়ি পনিটুলার সিথিল ঘোষের ছেলে সৌরভ ঘোষ (২০), করের পাড়া সেওরাগাছের তলের আকাশ দাশ, পল্লবী আবাসিক এলাকার পনিটুলা বি ব্লকের ৬২নং বাসার রনধীর ঘোষের ছেলে অরূপ ঘোষ (২০), দোচকী সনাতন পল্লীর হিরা দাশের ছেলে নয়ন দাশ (২০), পল্লবীর ব্লক এ লামাবাড়ির বিপ্লব তালুকদারের ছেলে পল্লব তালুকদার, উপরপাড়ার নিমাই দাশের ছেলে রাহুল দাশ ও দীপক সরকারের ছেলে প্রশান্ত সরকার ১ অক্টোবর দিবাগত রাত ২টায় মদপান করে পনিটুলা পূজা মন্ডপের সামনে এসে মাতলামি করতে থাকে।

তখন টুটল তার পরিষদের লোকজনকে তাকে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে বিদায় করার চেষ্টা করলে তারা উল্টো গালাগাল ও উশৃঙখল আচরণ করতে থাকে। পরে তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। তারা সেখান থেকে সরে গিয়ে মন্ডপে ইটপাটকেল মারতে থাকে।

Manual5 Ad Code

গত ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সবাই স্নান করতে গেলে জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকার ৩১নং বাসার মৃত বিপিন ঘোষের ছেলে বিজন ঘোষ ওরফে বিজয় ঘোষকে (৩০) মন্ডপের সামনে একা পেয়ে লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও মারধোর করে। এতে সে মারাত্মক আহত হয়।

খবর পেয়ে টুটলসহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual2 Ad Code

এ ঘটনার পর বিবাদী আকাশ ফেসবুকে তার আইডি থেকে তাদের ছবি পোস্ট দিয়ে আগামীতেও এরকম ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।

এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন টুটুলসহ পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) হারুনুর রশীদ।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

হামলার নিন্দা;

এদিকে পূজামন্ডপে মাতলামির প্রতিবাদ করায় এমন জঘন্য হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটুল ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ।

তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code