অতিরিক্ত মদ পানে দুজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: অতিরিক্ত মদপানে অসুস্থ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক হাসপাতাল লাইফ কেয়ারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে তারা দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed