Main Menu

আবু জাফর ও প্রণবজ্যোতি পালের মুক্তি দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা কমিটির আহ্বায়ক কমরেড আবু জাফর ও সদস্য সচিব কমরেড প্রণবজ্যোতি পালকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখা।

এর আগে গতকাল শনিবার পুলিশ ওই দুই নেতাকে গ্রেপ্তার করে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে মামলায় আবু জাফর ও প্রণবজ্যোতি পালকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে-মামলার কল্পিত অভিযোগের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অসত্য। মিথ্যাভাবে ও ষড়যন্ত্রের অংশ হিশেবে কমরেড আবু জাফর ও কমরেড প্রণবজ‍্যোতি পাল-কে গ্রেফতার করা হয়েছে। যা-আইনের শাসনের পরিপন্থী। ভিত্তিহীন মামলায় বর্ণিত ঘটনার সাথে যুক্ত না-থাকার পরও, কৌশলে দুজন শ্রমিক বান্ধব নেতাকে মিথ্যা ভাষ‍্যে ফাঁসানো ও গ্রেপ্তার করা অবিচারের শামিল।

এ যৌথ বিবৃতিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার অবিলম্বে কমরেড আবু জাফর ও প্রণবজ্যোতি পালের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed