হবিগঞ্জে ভারতীয় চোরাচালানের পণ্যসহ আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিজিবি ও র্যাব কর্তৃক যৌথ অভিযানে অভিনব কায়দায় পিকআপে লাকড়ির নিচে পরিবহনের সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চকলেট, বিস্কুট এবং যানবাহনসহ ৫ জন আটক হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন- ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবি এবং র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল যৌথভাবে সফল অভিযান পরিচালনা করে।
এ অভিযানকালে ভারতীয় অবৈধ মালামাল পরিবহনের সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পাকা রাস্তার ওপরে সিলেট হতে ঢাকাগামী সন্দেহজনক ২টি পিকআপ আটক করা হয়। পিকআপ দুটিতে (লাকড়ি) জ্বালানী কাঠ ছিল। কাঠ সরিয়ে দুইটি পিকআপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো, মাঞ্চ চকলেট জব্দ করা হয়। এসময় এসব অবৈধ মালামাল পরিবহন কাজে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। জব্দকৃত যানবাহন ও পণ্যের আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকার বেশি।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন-দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানরোধ করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদর দফতরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় র্যাবের সঙ্গে যৌথ অভিযানে জ্বালানি কাঠ পরিবহনের আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি হলো জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জব্দকৃত সকল পণ্য, যানবাহন এবং আসামী থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।
Related News
হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ,Read More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষেRead More



Comments are Closed