সিলেটে দুর্গাপূজা উপলক্ষে এনসিপির মনিটরিং টিম গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় বজায় রাখতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এনসিপি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খাঁ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, এই মনিটরিং টিম পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।
মনিটরিং টিমের সদস্যরা হলেন- নাজিম উদ্দিন শাহান, ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল আরিফ, সালমান আহমদ খোরশেদ, মুস্তাফিজুর রহমান, এডভোকেট আব্দুর রহমান আফজাল, কিবরিয়া সারোয়ার, মুস্তাক আহমদ, প্রকৌশলী আদনান তায়্যিব ও নিজাম উদ্দিন।
এনসিপি নেতারা বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যে মনিটরিং টিম সর্বস্তরের মানুষের সাথে একযোগে কাজ করবে।’
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed