ভিন্ন ভাষায় মেসেজ এলে মুহূর্তেই অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিন্ন ভাষায় মেসেজ এলে আর চিন্তা নেই। এবার অ্যাপই মুহূর্তে করে দেবে অনুবাদ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করেছে, যেখানে যেকোনো ভাষার মেসেজ সহজেই অনুবাদ করা যাবে। ব্যবহারকারীদের আর আলাদা করে কোনো ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করতে হবে না।
কীভাবে কাজ করবে এই ফিচার?
.যে মেসেজ ভাষার কারণে বোঝা যাচ্ছে না, সেটিতে লং প্রেস করতে হবে।
.এরপর পাওয়া যাবে ‘Translate’ অপশন।
.সেখানে ক্লিক করলে একাধিক ভাষার তালিকা খুলে যাবে।
.পছন্দসই ভাষায় ক্লিক করলেই মেসেজ অনুবাদ হয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এখন সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। হোয়াটসঅ্যাপও প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলছে। নতুন এই অনুবাদ ফিচার তারই সর্বশেষ সংযোজন।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed