৫ দফা দাবিতে শান্তিগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আছর শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ থেকে শান্তিগঞ্জ বাজার সিলেট-সুনামগঞ্জ সড়কে মিছিল শেষে সমাবেশে শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোল্লা মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা নেতা হাফিজ মাওলানা নজমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমূখ।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed