৫ দফা দাবিতে জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক বটতলায় প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী জয়নাল আবেদিন।
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দেখতে চায়। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
জামায়াতের কেন্দ্রীয় ৫দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিক। ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদ বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম এবং চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাষ্টার তোফায়েল আহমদ। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সহ জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed