সিলেটে ভারতীয় চোরাচালানের পণ্যসহ দুই চোরাকারবারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে প্রায় ২ লাখ ৫ হাজার টাকার ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পাগইল বাইপাস রোডের প্রবেশমুখে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের বাহুবল উপজেলার নিদনপুর গ্রামের বিশ্বজিৎ দাস (৩৩) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুড়িখলা গ্রামের লিমন (২২)।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ১৬ হাজার পিস গিলেট উইলকিনসন ব্লেড (মূল্য ৮০,০০০ টাকা), ৩৯০ পিস ভারতীয় ক্রীম (মূল্য ১,০১,৪০০ টাকা), ৬০টি ভারতীয় ডাব সাবান (মূল্য ১২,০০০ টাকা), ৮ কেজি ভারতীয় জিরা (মূল্য ৫,৬০০ টাকা), ২৪ প্যাকেট ভারতীয় ফুচকা (মূল্য ৬,০০০ টাকা) এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি (মূল্য ৩ লাখ টাকা)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল ও সিএনজি জব্দ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed