বিশ্ব নৌ দিবসে সিলেটে মেরিন একাডেমির বর্ণাঢ্য শোভাযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট বর্ণাঢ্য র্যালি বের করেছে।
এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, Our Ocean, Our Obligation, Our Opportunist.
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট সদর উপজেলাসহ মেরিন একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটেরকমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির।
এসময় মেরিন একাডেমি সিলেটের নৌ-শিক্ষা প্রধান ক্যাপ্টেন তোফায়েল উদ্দীন আহমেদ মজুমাদার, মেরিনিঞ্জিনিয়ার রিয়াজ, ক্যাপ্টেন মুন্তাসির সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মেরিটাইম শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
এই র্যালির মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিতে মেরিটাইম শিল্পের অবদান, বিশেষ করে মেরিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এটি ছিল দেশের ‘ব্লু ইকোনমি’ এবং টেকসই সমুদ্র পরিবহন ব্যবস্থার প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস।
র্যালি শেষে কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির বলেন, আমাদের মেরিনারেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে, এবং আমাদের দেশের মেরিনারেরা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেবে।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার ২০তম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে সর্বপ্রথম বিশ্ব মেরিটাইম দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।
Related News
সিলেট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকছে শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্স
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক ডেগ ও দানবাক্সRead More
সিলেট ছাড়ছেন ডিসি, দায়িত্বে পিংকি সাহা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসক (ডিসি)Read More



Comments are Closed