শুক্রবার জৈন্তাপুর ও জাফলংয়ে থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিসকানেক্ট সুইচ (ডিএস) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
ফলে জৈন্তাপুরের দরবস্ত, চাঙহিল ও জাফলং ফিডারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed