সিসিকের প্রধান ফটকে হামলার নিন্দা ও প্রতিবাদ ব্যবসায়ী নেতৃবৃন্দের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি মিছিল নগরীতে বের হয়। সেই মিছিল থেকে উশৃঙ্খল, নৈরাজ্য ও সন্ত্রাসী পদ্ধতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, সরকারি কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃনিত কাজ।
এই ঘটনায় সিলেটবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ পাভেল, মোঃ সাহেদ বকস, মোঃ রুকন সরকার, আব্দুস ছালাম, আহছান উল্লাহ, ছাদেক আহমদ, রাসেল আহমদ, মোঃ সুমন সরকার, মোঃ তাজুল ইসলাম, শেখ মোঃ জুনেদ আহমদ, আব্দুর রউফ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ জাবেদ কাদির, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মোঃ সাইদুর রহমান, মোঃ নাহিদুর রহমান সাব্বির আহমদ, মোঃ জাবেদ মিয়া প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, অবৈধ ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক, ফুটপাত দখলকারী সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে ব্যবসায়ী নেতৃবৃন্দের অবস্থান সুদৃঢ়। নেতৃবৃন্দ বলেন, আগামীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ ঘটালে সিলেটবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে। বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed