বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। সভা পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস।
সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।
সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নবনির্বাচিত কমিটি: সভাপতি – পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা), সাধারণ সম্পাদক – জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ – মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা)। এছাড়া সহ-সভাপতি – শফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক – সঞ্জয় দেব।
কার্যকরী সদস্য – হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন ।
নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed