সিলেটে তিনদিন ধরে তরুণী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুরাইয়া খানম নাবিলা (১৯) নামের এক তরুণী গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০মিনিটে সিলেট নগরীর বালুচর এলাকার জোনাকী আবাসিক এলাকার নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সুরাইয়া খানম নাবিলা কালো কালারের সেলোয়ার কামিজ পরিহিত অবস্থায় নিখোজ হয়। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে মোবাইল-০১৭৮১৫৯৭০৮৮/ ০১৩০৫৮৯৩৭৯৩ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে শাহপরান (র.) থানায় জিডি করা হয়েছে। (নং ১২২৮,তাং-২৩/০৯/২০২৫ইং।)
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed