সিলেটে ১৫ ঘন্টার মধ্যে ২ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাত্র ১৫ ঘন্টার মধ্যে ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে ফাঁস লাগিয়ে এবং অন্যজন আর গায়ে পেট্রোল ঢেলে। দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপারাণ থানাধীন দাসপাড়া এলাকার নিজ ফার্মেসীর ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত রণদির দাশ (৬৫) দাসপাড়া গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ওসি আরো বলেন, রণদির দাস মানসিকভাব কিছুটা বিকারগ্রস্থ ছিলেন বলে জানতে পেরেছি।
অপরদিকে, এই ঘটনার ১৫ ঘন্টার মধ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মীরাবাজার এলাকা থেকে এক রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত মনসুর (৩০) জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল জামেউল ইসলামের পুত্র। তিনি প্রায় ২০ বছর ধরে মীরাবাজার এলাকার সেবক-২ নং বাসায় গ্যারেজে বসবাস করে আসছেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার প্যাডেল চালিত রিকশা চালাতেন।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed