Main Menu

সিলেটে ২৪ ঘণ্টায় ৬ জনের ডেঙ্গু শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন রোগী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজারে ২০ জন, হবিগঞ্জে সর্বোচ্চ ৯২ জন এবং সুনামগঞ্জে ২৩ জন রোগী শনাক্ত হয়।

শুধু সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Share





Related News

Comments are Closed