Main Menu

সিলেট মহানগর ছাত্রলীগের নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ছাত্রলীগ সালমান খান রাজিক (১৯) মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলার আমীর খান রোডের ১৫৪ নম্বর বাসার মো. রিয়াজ খানের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed